রাজনৈতিক: আপনি কি আমেরিকান প্রাইমারী নির্বাচন বুঝেন?

 
আমেরিকার প্রাইমারী নির্বাচন হলো, মুল নির্বাচনের আগের নির্বাচন, যেখানে প্রতি দলের সদস্যরা নিজ দলের 'ক্যানডিডেটকে নির্বাচিত' করে নমিনেশনের জন্য; আমেরিকায় দল-প্রধান, বা দলের নেতৃত্ব নমিনেশন দিতে পারে না; নমিনেশন দেয়া হয় দলের মানুষদের সরাসরি ভোটে। এবারের নভেম্বরের ভোটে, প্রেসিডেন্ট নির্বাচিত হবে; আগামি বছরের জানুয়ারী্তে নতুন প্রেসি ক্ষমতা বুঝে নেবে।

আমেরিকায় বড় দল ২টি, ডেমোক্রেট ও রিপাবলিকান দল; ডেমোরা শ্রমিক ও দরিদ্রদের ভোট বেশী পায়, ব্যবসায়ীরা রিপাবলিকানদের ভোট ব্যাংক।

এবার ডেমোদের শক্ত প্রার্থী হচ্ছে, হিলারী ক্লিনটন; তার কাছাকাছি শক্ত হচ্ছে, বার্নি সেন্ডারস; বার্নি নিজকে আধা সোস্যালিস্ট হিসেবে তুলে ধরেছেন, সেই কারণে ছাত্র ও তরুণদের সমর্থন বেশী পাচ্ছেন; ধর্মীয় দিক থেকে ইহুদী, এটা আপাতত সমস্যা হচ্ছে না।

রিপাবদের শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, রিয়েলস্টেইট টাইকুন; ইনি নিজের টাকায় ভোট করছেন, ১ বিলিয়ন ডলার খরচ করবেন, পদ্মাসেতুর এক তৃতীয়াংশ; বাকীরা দানের টাকায় ভোট করছেন; এদের মোট ১২ জন প্রার্থী। এদের ২য় শক্ত প্রার্থী টেড ক্রুজ, বর্তমানে সিনেটর; তৃতীয় স্হানে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, কিউবানদের ছেলে; রুবিও ঘন কথা বলে, ওবামাকে অনুসরণ করতে চাচ্ছে; কিন্তু সৎ বলে মনে হয় না। ত্বতীয় বুশ আছে অনেক পেছনে, দলের নেতৃত্বের বেশী সমর্থন ছিল বুশের পেছেন; শিয়ালের মত ঘাপটি মেরে অপেক্ষা করছে বুশ, যদি ট্রাম্পের ভোটগুলো কেটে উনার কাছে আসে; তবে, সেই সম্ভাবনা আর নেই বললেই চলে।

প্রাইমারীতে প্রথম বিজয় খুবই গুরুত্বপুর্ণ; তাই আজকের ভোট সামনের দিন গুলোর ডিরেকশান ঠিক করবে; আজ ভোট হবে 'আইওয়া' রাজ্যে; ভোট শুরু হবে সন্ধ্যা ৭ টায়; উভয় পার্টির লোকেরা নিজেদের প্রার্থীদের ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে থাকবেন সেই সময়।

ডেমোদের ভোট সুন্দর; সাধারণত: চা-পানির ব্যবস্হা থাকে; এরপর, ভোটারেরা নিজের প্রাথীর জন্য নির্ধারিত যায়গায় গিয়ে সমবেত হবেন; কোন ব্যালট নেই এখানে, মাথা গুণা হবে।

রিপাবরা গোপনে ভোট দেয়; তবে, সেখানেও ব্যালট নেই; একটা কাগজে নাম লিখে দিতে হয়। পুরো রাজ্যে ভোটের রেজাল্ট রাত ১০টার আগেই জানা যাবে হয়তো।

আমাদের রাজনৈতিক থিংক ট্যাংক, ড: এমাজুদ্দিন, ড: কামাল, ড: বদিউল আলম কোনদিন আমাদের জাতির জন্য এ ধরণের প্রাইমারী শুরু করার জন্য বলেননি; আসলে উনারা এগুলো বুঝার মতো বিদ্যান বলে মনে হয় না।

প্রাইমারী গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রথম ও খুবই নিরপেক্ষ ধাপ; আমাদের দেশের জন্য ইহা খুবই দরকারী; আমাদেরকে এই অধিকারের জন্য লড়তে হবে।

0 Nhận xét:

Post a Comment